আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

Shahrier Islam Pallab
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আমার রাজনীতিক অভিজ্ঞতা থেকে মনে হয় আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জাতীয় সংসদের স্পিকার আরো বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল। তখন সমাজের সত, ভালো ও নিরোপ্রেক্ষ মানুষের পক্ষে  নির্বাচনে অংশ গ্রহন করা সম্ভব ছিলো না। নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয় কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজের গ্রহনযোগ্যতা আছে।  তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেওয়া উচিদ। এজন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধিত নির্ধারন করতে হবে যাতে করে সাধারন মানুষের নির্বাচন করা সুযোগ হয়। 

আরও পড়ুন: সোনারগাঁয়ে দূষণে কালো ব্রহ্মপুত্রের পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ

স্পিকার আরো বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরোপেক্ষ হওয়া উচিদ। এবং প্রয়োজন। আতিতে গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠ হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমান প্রকৃতিক গ্যাস আছে। সারাদেশের বর্তমানের রির্জাভ সমান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে আরো গ্যাসের ভান্ডার আছে ভোলাতে। ভোলার সাধারন মানুষের গ্যাস প্রয়োজন।ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাস তো ভোলাবাসীর ন্যার্য অধিকার।  তাদের র্দীঘ দিনের দাবী।  এই বিষয়ে আমি জ্বালানি মন্ত্রী সাথে কথা বলবো।

আরও পড়ুন: বাউফলে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ পুলিশের বিরুদ্ধে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ