কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটির কার্যক্রম শুরু হয়।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ফিতা কেটে মসজিদটির উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। এ সময় তিনি তার বক্তব্যে মডেল মসজিদকে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও ইসলামী সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক এম শাকিল রশীদ চৌধুরী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুর রকিব, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমদ, বদরুল হোসেন খান ও সুরমান আহমদ, সাংবাদিক ময়নুল হক পবন, নাজমুল বারী সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উদ্বোধন শেষে মসজিদে জুমার নামাজ আদায় করেন সংসদ সদস্যসহ উপস্থিত মুসল্লিরা। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা মোঃ মাইদুল ইসলাম।
আরও পড়ুন: নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী





