সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাজধানীর ধানমন্ডিতে বিশিষ্ট সমাজসেবী সৈয়দ ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি স্কুলে ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL)-এর সহযোগিতায় সুরভীতে অধ্যয়নরত সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL)-এর প্রধান নির্বাহী এস এম আনিসুজ্জামান এবং সুরভি নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এস এম আনিসুজ্জামান শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া করার উপদেশ দেন।
আরও পড়ুন: মায়ের হাতের ছাপ মেয়ের ভবিষ্যতের প্রতিশ্রুতি
অনুষ্ঠানে (BIFFL)-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাছাড়া সুরভি স্কুলের শিক্ষক ও কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুরভি স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
আরও পড়ুন: দেশে শিশু নিখোঁজ-ও হত্যার ঘটনায় ভয়ানক উদ্বেগ
উল্লেখ্য, সুরভি একটি “বিশ্বাস” – এই বিশ্বাসকে সামনে রেখে ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারি বিশিষ্ট সমাজসেবিকা সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠা করেন সুরভি। তিনি তার নিজ বাসার কাজের মেয়ে শানুকে নিয়ে সুরভির যাত্রা শুরু করেন। তার পৃষ্ঠপোষকতায় ছিলেন তারই স্বামী, তৎকালিন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেব। তাছাড়া তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণও তাঁর এই মহৎ কাজে সহযোগিতা করে আসছেন।





