বরিশালের ডিআইজি সহ তিন পুলিশ কর্মকর্তার বদলি
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে সরিয়ে নতুন দায়িত্বে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে পদায়ন করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. হারুন অর রশিদকে রাজশাহীর সারদায় পদায়ন করা হয়েছে।
বরিশাল রেঞ্জের দায়িত্ব নেওয়া মোস্তাফিজুর রহমান এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পদবঞ্চিত ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পান। গত ২৬ নভেম্বর তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি হন এবং পরে পুলিশ সদরদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির





