ডিএমপির চার থানার ওসি বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০০ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উপ-পুলিশ কমিশনার আমীর খসরুর স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফাঁকা ঢাকায় প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা বলয় ডিএমপির

এছাড়া, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র‍্যাব ডিজি