কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কালশি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

খবর পাওয়ার পরপরই পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় কুর্মিটোলাসহ আরও কয়েকটি স্টেশন থেকে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।

আরও পড়ুন: নিখোঁজের আড়ালে ছিল জোড়া হত্যাকাণ্ড, ২ বছর পর সিআইডির রহস্য উদঘাটন

ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে। তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা সাত্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সিলেট থেকে কেনা শখের তিন কুরবানির গরু ছিনতাই, উদ্ধার করলো পুলিশ

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।