ট্রেড ও ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান নাসির উদ-দৌলা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৮:৩৫ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সচিব পদমর্যাদায় বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড ও ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিসিএস ১৫তম ব্যাচের মেধাবী কর্মকর্তা নাসির উদ-দৌলাকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ জারি করা হয়। নাসির উদ-দৌলা বৃহত্তর ময়মনসিংহ সমিতির ঢাকার মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিগত ১৭ বছর তিনি চাকরি জীবনে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের