কোনাবাড়িতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ইউনিট

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: নির্বাচিত হলে ইলিশাকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব: কামাল সিকদার

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, আমরা ৫ টা ৫৫ মিনিটে খবর পাই। খবর পেয়ে কোনবাড়ি মডার্ন ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। এছাড়াও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী বলেন, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাচ্ছে না।

আরও পড়ুন: শেরপুরে বাঙালি নদীর উত্তোলনকৃত বালু জব্দ, ২০ হাজার টাকা জরিমানা