মদনপুরে অবৈধ চুন কারখানায় অভিযান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্দিরপাড় (নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে ৪০০মিটার সামনে), বোস্তল হাইওয়ে রোড, মদনপুর, বন্দরে একটি অবৈধ চুন কারখানায় (৭ম বার) ম্যাজিস্ট্রেট এর সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় অবৈধ চুন কারখানায় ৪ টি ভাট্টি ও অবৈধ চুন ভর্তি প্রায় ৫০ টি ব্যাগ পাওয়া যায় এবং কারখানাটির ভিতর ২ জন ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। 

উক্ত ২ জন ব্যক্তির মধ্যে আবু ফয়সাল ফোনের মাধ্যমে রবিউল বা রবি নামের ব্যক্তিকে ডেকে আনেন। রবিউল বা রবি নামের ব্যক্তি অবৈধ চুন কারখানায় এসে নারায়নগঞ্জ জেলা ও বন্দর থানার পুলিশ উপস্থিতিতে জোবিঅ-বন্দরের ব্যবস্থাপকের সামনে অযাচিত উচ্চবাচ্য করেন (ভিডিও সংযুক্ত)। পরবর্তীতে রবিউল বা রবি নামের ব্যক্তিটি পালিয়ে যায় এবং আবু ফয়সালের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। 

আরও পড়ুন: মাধবপুরে বিজিবির অভিযান, ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

দায়িত্বরত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ তাবাসসুম হাসান তানিশা (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ) প্রাপ্ত আলামত, প্রমাণকের ভিত্তিতে উক্ত ২ জনের মধ্যে  আবু ফয়সাল নামের (বয়স আনুমানিক-৫০ বছর) ব্যক্তিকে ১০(দশ) হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং রবিউল বা রবি পালিয়ে যাওয়ায় উনার নামে সাধারণ মামলা করার নির্দেশনা প্রদান করেন। 

এছাড়া, ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ চুন কারখানা প্রাঙ্গণের বিল্ডিং এর কলাপ্সিবল গেট সিল করা হয় ও প্রাঙ্গণের দেয়াল ও প্রধান ফটক Excavator দিয়ে ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন: সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

এ বিষয়ে জমির মালিককে ফোন দিয়ে তার জায়গায় (যেখানে অবৈধ চুন ভাট্টি পাওয়া যায়) উপস্থিত হতে বলা হলে, সে স্পটে না এসে ঢাকায় যাচ্ছেন উল্লেখ করেন।

উল্লেখ্য, বার বার ড্রাইভ দেয়া হলেও একই স্পটে ড্রাইভ পরবর্তী ২-৩ দিন হতে এক সপ্তাহের মধ্যে পুন:রায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গ চুন কারখানাটি পরিচালনা করছেন মর্মে তথ্য পাওয়া যায়।

চুন কারখানার মালিক- ১। মো. আল মামুন শিকদার, (বয়স আনুমানিক-৩৮ বছর), পিতা মো. মোসলেম সিকদার ঠিকানা: গ্রাম/রাস্তা: ইসলামপুর, চর রমজান সোনাউল্লাহ ডাকঘর : নিউ টাউন-১৪৪০, সোনারগাঁও, নারায়ণগঞ্জ (জাতীয় পরিচয় পত্র নম্বর ৮২৪৯০৯১৪৬৬)।

জমির মালিক ২। মো. আব্দুল মোতালিব মিয়া, মোবাইল নং- ০১৭১১-১৫১৪৪৩ (বয়স আনুমানিক-৭০ বছর), 

৩। পুত্র শাকিল পারভেজ রনি, ঠিকানা: মদনপুর, বড়বাড়ী, পো:মদনপুর, থানা:বন্দর জেলা: নারায়ণগঞ্জ (চুন কারখানার ব্যবসা পরিচালনায় সহযোগিতা করছেন)

এছাড়া, আরো কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে:

৪। রবিউল বা রবি মোবাইল নং-০১৮৩২-৭১০০০০ (পলাতক, ভিডিও সংযুক্ত করা হয়েছে, সানগ্লাস, কালো কার্গো প্যান্ট ও গ্রে কালারের স্লিভলেস টি-শার্ট পরিহিত);

৫। মিরাজ হোসেন (বয়স আনুমানিক-৩২ বছর), পিতা জলিল মিয়া, ঠিকানা: গ্রাম/রাস্তা: হাটাব, মিটাব, ডাকঘর: মাছুমা বাদ-১৪৬০, রূপগঞ্জ নারায়ণগঞ্জ (জাতীয় পরিচয় পত্র নম্বর-৯৫৬১২৭৮৭২৩);

৬। মাসুম (ফোন নাম্বার ০১৮৬৩৫৪৫৪৫৪);,

৭। আলামিন (ফোন নাম্বার ০১৬৭৪০৪৯৫৯২);

৮। মফিজুল, পিতা-ইসমাইল।

সিস্টেম লস হ্রাস এবং অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধের জন্য, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করায় চুন ফ্যাক্টরিটির মালিক, জমির মালিক ও জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আঞ্চলিক লিগ্যাল বিভাগ হতে বন্দর থানায় মামলা/FIR দায়ের করা হয়েছে।