আবারও ভূমিকম্পে কাঁপল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এই কম্পন অনুভূত হয়।

দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী অঞ্চল। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের কম্পন তেহরানের পূর্বাঞ্চল ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা এবং মাজান্দারান প্রদেশের কয়েকটি শহরে অনুভূত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।