সড়ক-ফুটপাতে হকারদের দোকান বরাদ্দ কেনো অবৈধ নয়: হাইকোর্ট
রাজধানীর বিভিন্ন সড়কে ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শুনানিতে রিটকারী আইনজীবী রোকনুজ্জামান বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন হকারদের ফুটপাত ও সড়কের জায়গা বরাদ্দ দিতে পারে না। সিটি করপোরেশনের মাধ্যমে সড়কের জায়গা চিহ্নিত করে এই সিদ্ধান্ত বাতিল চাওয়া হলে হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেন।
আরও পড়ুন: আপিলেও বহাল আইভীর জামিন, কারামুক্তিতে নেই আইনি বাধা
ফুটপাতে দোকান বসিয়ে টাকা আদায় করার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। যদিও করপোরেশনের সম্পত্তি বিভাগ সম্প্রতি ঢাকার দুই সিটিতে সড়কের জায়গা হকারদের বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।





