ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী-রূপপুর এলাকার সন্তান মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তাঁর কর্মজীবনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করেছেন। খুলনা রেঞ্জে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা স্থানীয়ভাবে আলোচিত হয়েছে।
আরও পড়ুন: এসআরবি আইনের প্রজ্ঞাপন জারি, অপরিবর্তিত লোগোর নকশা
ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর জন্মস্থান ঈশ্বরদীর পাকশী ও রূপপুর এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন।
নতুন দায়িত্বে মো. মোস্তাফিজুর রহমানের সফলতা কামনা করেছেন তাঁর জন্মভূমির স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু





