মনুষ্যত্বের নান্দীপাঠ

Any Akter
কাজী জিয়া উদ্দিন
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪৬ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
।ছবিঃ এআই
।ছবিঃ এআই

গুচ্ছ গুচ্ছ দুঃখগুলো

একটি শ্বেতশুভ্র সুখের চাদরে ঢেকে রেখেছি—

আরও পড়ুন: অমিত রেজা চৌধুরী’র একগুচ্ছ কবিতা

যেন বেদনার হিমেল স্পর্শ

আর কোনোদিন আমার অন্তর ছুঁতে না পারে।

আরও পড়ুন: গল্প ।। জোঁক


তবু দুঃখ হার মানেনা,

সে রূপ বদলে নিশব্দে আমার পর্ণকুটিরে হানা দেয়।

ভাঙা রাতের জানালায় বসে জোনাক শিকার করে,  জোনাকের মিটিমিটি আলো চুষে নেয়, যেন টসটসে পাকা চোষা আমের মচ্ছব।


একটি সবুজাভ স্বপ্নে,

একটি সবুজ চত্বরে দাঁড়িয়ে আমি

আকাশের নীলিমা বুকে ধারণ করি,

আর লিখে যাই নতুন জীবনের

ললিত মানবিকতার স্বরলিপি।


সেখানে অসভ্যতার কফিনে

শেষ পেরেকটি ঠুকে দেয় বিবেক,

আর মনুষ্যত্বের নান্দীপাঠে

মুখরিত হয় প্রতিটি প্রভাত।


সেখানে ঘৃণার কালো ধোঁয়া কৃষ্ণ বিবরে ঢুকে যায় আর

উড়ে বেড়ায় শান্তির সাদা পায়রা;

এটাই আমার পরিচয়হীন পরিচয়, ঠিকানাহীন ঠিকানা, সীমানাহীন সীমানা

এখানে প্রতিটি শিশুর নিষ্পাপ হাসি সুরক্ষিত

প্রতিটি চোখের জল  হয়ে যায় নীল পান্না, আর নিঝুম চরাচরে,

সাগর তীরে তীরে নেই কোন নব কিশলয়ের বেড়ে ওঠার অচ্ছূত কান্না