উত্তরায় সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ডিএমপি জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, ওই বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: দখল-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার
পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেপ্তার ব্যক্তিরা সেখানে জড়ো হয়েছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।





