শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৪ | আপডেট: ৮:১২ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা।

সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান মেলার উদ্বোধন করেন।

আরও পড়ুন: জাপানি ভাষায় কবি মুহাম্মদ ফরিদ হাসানের দুটি কবিতা প্রকাশিত

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এই মেলা পুরো রমজান মাসজুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: বিআইআইটি পাবলিকেশন্স প্রকাশিত দু'টি বইয়ের মোড়ক উন্মোচন

এবারের মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে ৩৫ শতাংশ কমিশন এবং বিশেষ কিছু বই ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে পাওয়া যাবে।