সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার মালামাল আটক

Sadek Ali
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর
প্রকাশিত: ২:১১ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৭ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। শনিবার (১৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট সীমান্তের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস, থান কাপড়, চিনি, কম্বল, মদ, এসকাফ সিরাপ এবং বাংলাদেশ থেকে পাচারকালে কুঁচিয়া মাছ আটক করা হয়।

আরও পড়ুন: বাউফলে নারী'সহ ৪ মাদক কারবারি আটক; গাঁজা-ইয়াবা উদ্ধার

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৭ লাখ ১৫ হাজার ৬৯৬ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র  অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।

আরও পড়ুন: ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

তিনি আরও বলেন, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।