রাজধানীতে মিলল ২ বোনের রক্তাক্ত লাশ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৩ | আপডেট: ১২:৩৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার হাজারীবাগ থানার কালীনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করেছে দুই বোনের রক্তাক্ত মরদেহ। ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত দুই বোনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম নাসরিন আক্তার (৩৫) ও আপর বোনের নাম জেসমিন আক্তার (৪৪)। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার মধ্যরাতে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। দুই বোনের মধ্যে একজনকে (নাসরিন) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের মরদেহ (জেসমিন) ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি আহাদ আলী।

ওসি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তার তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

তিনি জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছে তা জানা যায়নি।

নিহত নারীদের ভাই নাজির হোসেন পুলিশকে জানিয়েছেন, বড়বোন জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। জেসমিন ও নাসরিন এবং তাদের মাসহ সবাই এক বাসাতেই থাকেন। নিহত এ দুই বোনের বয়স ৩০ পেরোলেও তাদের বিয়ে হয়নি।

ওসি আহাদ আলী জানিয়েছেন, তদন্তের পর বলা যাবে এ ঘটনা হত্যা নাকি আত্মহত্যা।