রাজধানীতে তীব্র যানজট
সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সংহতি
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে চলমান কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক। কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের সঙ্গে যোগ দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট এবং একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮–১০ জন শিক্ষক।
আরও পড়ুন: রাজধানীর ৫ হাজার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে দাঁড়িয়েছেন। তাদের এই সমর্থন আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।
আজকের কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—
আরও পড়ুন: ঢাকা ওয়াসায় বিক্ষোভ, কর্মকর্তা প্রত্যাহার ও পদোন্নতির দাবি
* ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা
* বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা দাবির’ পক্ষে পরিচালিত কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা
* কারিগরি ছাত্র আন্দোলনের রূপরেখা অনুযায়ী দফা দাবির পূর্ণ বাস্তবায়ন
* ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু।
অবরোধ কর্মসূচির কারণে সাতরাস্তা মোড় ও আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। মালিবাগ, মহাখালী, ফার্মগেট ও মগবাজারমুখী সড়কেও দীর্ঘ গাড়ির সারি দেখা যায়। হঠাৎ সড়ক অবরোধে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও জরুরি সেবার যানবাহনের চালকরা।





