মোহাম্মদপুরের পর এবার চকবাজারে আবাসিক ভবনে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৯ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজউকে গুরুত্বপূর্ণ সভা

এর আগে একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয়তলা আবাসিক ভবনেও অগ্নিকাণ্ড ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।