ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৯ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি মেঘমল্লার বসু। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রী-এর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার