সায়দাবাদ পানি শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন নতুন ওয়াসা এমডির
সেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে ঢাকা ওয়াসার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম। ধারাবাহিক এই পরিদর্শনের অংশ হিসেবে তিনি সম্প্রতি মডস জোন-১ ও ৭ এবং রেভিনিউ জোন-১ ও ৭ পরিদর্শন করেন।
পরে তিনি সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ফেজ-২ পরিদর্শন করেন। সেখানে পানি শোধন প্রক্রিয়া, উৎপাদন সক্ষমতা এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। একই সঙ্গে আধুনিক SCADA (স্কাডা) প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার তদারকি কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এর কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জে প্র্যাকটিক্যাল অ্যাকশনের সচেতনতা কর্মসূচি
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) (অতিরিক্ত দায়িত্ব), প্রধান প্রকৌশলী শওকত মাহমুদসহ ঢাকা ওয়াসার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক ঢাকা নগরবাসীকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, মেধা, সততা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও পার্কিং নির্দেশনা





