টানা তৃতীয় দিন কমল সোনার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দাম ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা।

আরও পড়ুন: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।

এর আগে শুক্রবারও সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ভরিতে ৩৯২ টাকা কমানো হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।