অবকাশ শেষে সুপ্রিম কোর্টে বিচারকাজ শুরু
দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। তবে ছুটি শেষে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টে কোনো বিচারিক কার্যক্রম চলবে না।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ‘গুপ্ত-সুপ্ত’ নিয়ে রাজনীতিতে সন্দেহ-সংশয় বাড়ছে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। এ সময় তাঁদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য আইনজীবীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে আলোচনা
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





