কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ জনের মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা প্রায় পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার তৎপরতা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসব মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

এর আগে, দুপুর ১টা ১৩ মিনিটে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার