রাজউকের আধুনিক কল সেন্টার চালু, নাগরিক সেবা হবে আরও সহজ ও দ্রুত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৯ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে একটি আধুনিক কল সেন্টার চালু করেছে। নতুন এই সেবার মাধ্যমে সেবা প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

কল সেন্টারের নির্ধারিত নম্বর: +৮৮০৯৬৯৯৮০০১৮৮।

আরও পড়ুন: গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

উক্ত কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজউকের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: বনানীতে বিএনপি নেতা ফাহিমের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, এই কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি জনগণ ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও কার্যকর ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।