পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজউকে গুরুত্বপূর্ণ সভা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বোর্ড সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সার্বিক অগ্রগতি, তদারকি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
আরও পড়ুন: বনানীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৭ জন আটক, উদ্ধার ৭০টি মশাল
সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের চলমান অবকাঠামো উন্নয়ন, প্লট হস্তান্তর কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি, মসজিদ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশসম্মত নগরায়ণ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, পূর্বাচল নতুন শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মিরপুর-১১ নম্বরে গুলিবিদ্ধ বিএনপি নেতা, আহত পথচারী নারীও
সভায় রাজউক চেয়ারম্যান প্রকল্পের বর্তমান অগ্রগতি তুলে ধরে তদারকি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নে রাজউক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এছাড়া সভায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।





