রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, সোমবার (২৫ মে) রাত ৯টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত একাধিক ইউনিট পাঠানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে মোট ১৫টি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করেন।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার