ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ওয়াসা-এর ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটির আহ্বায়ক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও অ্যান্ড এম) মির্জা গোলাম কিবরিয়া ব্যবস্থাপনা পরিচালকের নিকট এ প্রতিবেদন হস্তান্তর করেন।

আরও পড়ুন: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এ হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডমিন) এ.কে.এ.এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মো. আজিজুল হক, প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সালেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভোটারদের আস্থার প্রতীক এম এ আজাদ চয়ন, সহসভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে

২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক তথ্য সংবলিত বার্ষিক প্রতিবেদনটি এ সময় আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা পরিচালকের কাছে তুলে দেওয়া হয়।