খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
খুলনার দৌলতপুরে গুলিতে আবদুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হালিমের মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
আবদুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর বাজারে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন: প্রধান অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।





