বনশ্রী সোসাইটি নির্বাচন ২০২৬

প্রচার সম্পাদক পদে আবু সাদেক, স্মার্ট ও আধুনিক বনশ্রী গড়ার প্রত্যয়

Sadek Ali
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন বনশ্রী সোসাইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে পুরো বনশ্রী এলাকা। এ নির্বাচনে এম এ বাতেন ও বিল্লাল হোসেন দুলাল পরিষদের পক্ষে প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু সাদেক। ইতোমধ্যেই তিনি তার সাংগঠনিক দক্ষতা, নম্রতা ও বিনয়ী নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে বনশ্রী সোসাইটির ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।

দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মো. আবু সাদেক বনশ্রী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন দায়িত্বশীল ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুন: হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নির্বাচনী প্রচারণায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বনশ্রীকে একটি আরও স্মার্ট, আধুনিক ও বাসযোগ্য সোসাইটি হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এম এ বাতেন ও বিল্লাল হোসেন দুলাল পরিষদের অভিজ্ঞ ও দক্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা বনশ্রীবাসীর প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, সোসাইটির অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং বাসিন্দাদের মতামতের ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বনশ্রীকে একটি আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

আরও পড়ুন: সমাজকল্যাণ সম্পাদক পদে মঈন উদ্দিন চিশতির অঙ্গীকার

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মো. আবু সাদেক বিভিন্ন ওয়ার্ড ও ব্লকে গণসংযোগ, মতবিনিময় সভা এবং ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। তার সমর্থকরা মনে করেন, একজন দক্ষ সংগঠক ও সৎ নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালনের জন্য যোগ্য প্রার্থী।

নির্বাচনকে সামনে রেখে বনশ্রী সোসাইটির ভোটারদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা আশা করছেন, যোগ্য ও জনমুখী নেতৃত্ব নির্বাচিত হলে বনশ্রী সোসাইটির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সার্বিক অগ্রগতিতে নতুন মাত্রা যুক্ত হবে।