বনানীর কড়াইল বস্তি এলাকায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশের মতোই রাজধানীর বনানীর কড়াইল বস্তি এলাকায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন-২০২৬।

এই উপলক্ষে ১৯ নং ওয়ার্ডের অন্তর্গত কড়াইলের জামাই বাজার এরশাদ মাঠে শূন্য থেকে ৫ বছরের নিচে সকল বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ঢাকা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় বিনামূল্যে সকল শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি ও ঢাকা মহানগর বিএনপির নেতা রেজাউর রহমান ফাহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ডিএসসিসি এলাকায় শুরু ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য