মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
রাজধানীর মিরপুর-১ নম্বর ও মৌচাক এলাকায় পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সোমবার (১৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরে কেটে ফেলতে হয়েছে একটি পা, বিচার দাবি
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে রিকশাচালক আহত হন; তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে যায়।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত একজন ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করেন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জের নিকলীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ছয়জন গ্রেফতার
জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ (সোমবার) রায় ঘোষণা করা হয়। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ গত রোববার ও সোমবার রাজধানীতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির সময় রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।





