যশোরে অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার, চাপাতি-ছুরি মিলেছে
যশোরের বাঘারপাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী দশটি গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল, ১৯ রাউন্ড গুলি এবং চাপাতি-ছুরি উদ্ধার করেছে।
শনিবার বিকাল ৪টা থেকে চার ঘণ্টা ধরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামে অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। রাত ৮টা পর্যন্ত অভিযান চলাকালীন গ্রেনেড, অস্ত্র, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, “এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক হলেন চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮)। অভিযানের আগেই তিনি এলাকায় থেকে পালিয়ে গেছেন।”
আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১
পুলিশ অভিযানটি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নজরে রেখে পরিচালনা করেছে।





