মিরপুরে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৭ জন
ছবিঃ সংগৃহীত
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন থানায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন এবং ভাষানটেক থানায় চারজন রয়েছেন।
আরও পড়ুন: কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





