আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক, জানুন কোথায় লেনদেন হবে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ সহজ করতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকাভিত্তিক নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: এক দশকে ১.৪ কোটি তরুণ শ্রমবাজারে, চাকরি পেয়েছে মাত্র ৮৭ লাখ: বিশ্বব্যাংকের সতর্কবার্তা

প্রজ্ঞাপন অনুযায়ী, Prime Bank-এর আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা খোলা থাকবে। Islami Bank Bangladesh PLC-এর আগ্রাবাদ করপোরেট, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখাও কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া City Bank-এর জয়পুরহাট, দিনাজপুর, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর, রাজশাহী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া ও রংপুর শাখায় লেনদেন করা যাবে।

আরও পড়ুন: রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

BRAC Bank-এর মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখাও খোলা রয়েছে।

এছাড়া Shahjalal Islami Bank-এর ফরেন এক্সচেঞ্জ শাখা, Premier Bank-এর কাওরান বাজার, মতিঝিল, বনানী, গুলশান ও উত্তরা শাখা খোলা আছে।

একই সঙ্গে Mutual Trust Bank-এর চন্দ্রা, গুলশান, জুবিলি রোড, নারায়ণগঞ্জ বিসিক, প্রিন্সিপাল শাখা, উত্তরা মডেল টাউন, কুষ্টিয়া, খুলনা, যশোর ও লোহাগড়া এবং NCC Bank-এর ও আর নিজাম রোড, মতিঝিল, বারিধারা, সাভার, জয়দেবপুর ও বাইপাইল শাখায় প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত পোশাকশিল্পের শ্রমিকদের সময়মতো বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।