ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন

নতুন চেয়ারম্যান শামসুল আলম ও এমডি মাহবুবুল আলম

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৩ | আপডেট: ৯:৫০ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান পদে এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান পদে এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে এস এম মাহবুবুল আলম নিয়োগ পেয়েছেন। তারা প্রত্যেকেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক।

শনিবার (১৪ অক্টোবর) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৩৫তম পরিচালনা পর্ষদ সভায় তাদের নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ ২০২৩ সালের ১৪ অক্টোবর তারিখ থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: আবারও সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৫ হাজার টাকা

ওয়ালটন হাই-টেকের নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের সফল উদ্যোক্তা। তারা সিনিয়র ডিরেক্টর হিসেবে ওয়ালটনের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স শিল্পে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী নেতৃত্ব বিশ্বের ৪০টির বেশি দেশে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের তত্ত্বাবধানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওয়ালটন দেশে ও আন্তর্জাতিক বাজারে অতি দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করে নেয়। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তারা দায়িত্ব নেওয়ায় ওয়ালটনের উন্নয়ন আরও গতিশীল হবে। তারা ওয়ালটনকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা পাঁচটি গ্লোবাল ব্র্যান্ডের একটিতে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করবেন। তাদের দূরদর্শী নেতৃত্ব ওয়ালটনের উন্নয়নের অগ্রযাত্রায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে সংশ্লিষ্ট সবাই দৃঢ় আশাবাদী। 

আরও পড়ুন: দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড