সিগারেটের শুল্ক ১০০% করার প্রস্তাব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ৯:০৪ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫-২৬ বাজেটে সিগারেটের ওপর শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে বিদ্যমান শুল্কহার ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার চিন্তাভাবনা করা হচ্ছে।

এনবিআর সূত্র জানায়, জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে সিগারেটের খুচরা মূল্য উল্লেখযোগ্য হারে বাড়বে, যা ধূমপান নিরুৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বাড়ল ভোজ্যতেলের দাম, লিটারে নির্ধারণ কত?

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চ শুল্ক আরোপের ফলে সরকার প্রতিবছর বাড়তি হাজার কোটি টাকার রাজস্ব আয় করতে পারবে। তবে তামাক কোম্পানিগুলো এর বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করে। এমন প্রেক্ষাপটে শুল্ক বাড়ানোর এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক সংগঠন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম

এনবিআরের প্রস্তাবটি আগামী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন বলে জানা গেছে।