ভারী বৃষ্টিতে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পাঁচ জেলায় বন্যার সম্ভাবনার কথাও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (২৯ এপ্রিল) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এছাড়া মৌলভীবাজার জেলার মনু নদীর পানিও প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা: চার সিসিটিভি ফুটেজে মিলেছে নতুন তথ্য

পাউবো জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকলে এসব নদীর পানি আরও বাড়তে পারে। ফলে আশপাশের নিম্নাঞ্চলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়ে বন্যার ঝুঁকি বাড়তে পারে।