জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করবে জামায়াত

মঙ্গলবার সকালে আখতারুজ্জামানের মুক্তির পর তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

কারাগার থেকে বেরিয়ে আসার পর নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কারাফটকে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর তার মুক্তিতে দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন: মেঘনা আলমকে দুদকের তলব