দেশে জাল নোট ছড়িয়ে পড়ার গুজবে উদ্বেগ বাংলাদেশ ব্যাংকের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৪৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে পড়েছে— এমন খবরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ধরনের ভ্রান্ত তথ্য জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম একলাফে ২৫২ টাকা বাড়ল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং নিয়মিতভাবে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

জনগণকে জাল নোট শনাক্ত ও প্রতিরোধে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে চারটি করণীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক—

আরও পড়ুন: আজকের সোনার দাম কত, জানুন ৪ অক্টোবরের বাজারদর

১. নোট গ্রহণের সময় যাচাই করুন: জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।

২. বড় অঙ্কের লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করুন।

৩ নগদ লেনদেনে যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করুন।

৪. সন্দেহজনক নোট পেলে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানান।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন— এই স্লোগান নিয়ে জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়া আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শও দেওয়া হয়েছে।