দুই দফা বাড়ার পর স্থির সোনার দাম
টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে সোনার দামে নতুন করে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় নির্ধারিত সর্বশেষ দামেই সোমবার (৩০ মার্চ) সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: জ্বালানি তেল মজুত-পাচার রোধে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে, রুপার বাজারেও একাধিকবার সমন্বয় করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ২৯ দফায় রুপার দাম পরিবর্তন হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে।
আরও পড়ুন: ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।





