আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাজুস জানিয়েছে, বুধববার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৮৫৯ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
আরও পড়ুন: আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা
বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ (পাকা সোনা)-এর দাম বৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ মূল্য কার্যকর থাকবে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণে গয়নার ডিজাইন ও কারুকাজভেদে মজুরি যুক্ত হবে। তবে ঘোষিত দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না।
আরও পড়ুন: মহেশখালীতে তীব্র গ্যাস সংকটের সতর্কতা
আগের ও নতুন দামের তুলনা
স্বর্ণের ধরন আগের দাম (প্রতি ভরি) নতুন দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট ২,২২,৫৪৯ টাকা ২,২৪,১৮২ টাকা
২১ ক্যারেট ২,১২,৩০৪ টাকা ২,১৩,৮৫৯ টাকা
১৮ ক্যারেট ১,৮২,২৭৫ টাকা ১,৮৩,৬০৮ টাকা
সনাতন ১,৪৯,১৪৪ টাকা ১,৫০,২৩২ টাকা
স্বর্ণের আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। এ কারণে সাম্প্রতিক সময়ে একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।





