২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন ডোনার
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফল প্রকাশের প্রক্রিয়া, ফল জানার পদ্ধতি এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে, ২০২৫ সালে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। ওই বছর পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের পাসের হার ছিল ৫২ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের ৬১ দশমিক ৪৫ শতাংশ।
আরও পড়ুন: ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
গত বছর সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষায় জিপিএ-৫ পান ৬৩ হাজার ২১৯ জন। মাদরাসা বোর্ডে জিপিএ-৫ অর্জন করেন ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী।





