জাকসু নির্বাচনে নজরুল হলে ব্যালট পেপারে ভুলের অভিযোগ

Sadek Ali
জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৫ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলে কার্যকরী সদস্য পদে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীরা এ সমস্যায় পড়েন।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

অভিযোগ অনুযায়ী, কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার নিয়ম থাকলেও ব্যালট পেপারের নির্দেশনায় শুধুমাত্র একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দেওয়ার কথা উল্লেখ ছিল। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদের নিয়ম মেনে তিনজন প্রার্থীকে ভোট দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।