জাকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ভোট গণনা শেষ, বাকি ৮ কেন্দ্রের গণনা চলছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। তবে বাকি ৮ কেন্দ্রের গণনা এখনও চলছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভোট গণনা শুরু হয়। এর আগে দিনভর হল সংসদের ভোট গণনা সম্পন্ন করা হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপে মেশিন সরবরাহ ব্যাহত হয়। পরে হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নিয়ে আসা হয়। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর রাত ১০টার পর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।





