আলোচিত ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডি থেকে শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

শামীমের পোস্ট অনুযায়ী, তিনি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে ‘লেকচারার’ পদে জয়েন করেছেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। ভিপি পদে তিনি পেয়েছিলেন ৩,৮৮৪ ভোট।

আরও পড়ুন: শিক্ষক সংকটে নতুন উদ্যোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ

বড় রাজনৈতিক দলের ব্যানারে না দাঁড়িয়ে শামীম সুন্দর বাচনভঙ্গি এবং ভিন্নধর্মী ইশতেহার দিয়ে ডাকসু নির্বাচনে যথেষ্ট সাড়া ফেলেছিলেন।