জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রইছ উদ্‌দীন

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪২ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. রইছ উদ্‌দীন। তিনি বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান

বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলে নিয়োগ পেয়েছেন রইছ উদ্‌দীন। তিনি কলা অনুষদের সাবেক ডিন ও সিন্ডিকেট সদস্য। বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব জবি শাখার সাবেক সভাপতি ছিলেন। জাতীয় পর্যায়ে সম্পৃক্ততা এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে ও ভেতরে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে শিক্ষার্থীদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা আছে।

একাডেমিক ও প্রশাসনিক দক্ষতা, বিশেষ করে ডিন ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি শিক্ষক-প্রশাসন সংলাপ জোরদার এবং বিভিন্ন অমীমাংসিত ইস্যু সমাধানে উদ্যোগী হয়েছেন।

আরও পড়ুন: ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ