ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:২২ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। একই দিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার জন্য অব্যাহতির আবেদন জমা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা

উল্লেখ্য, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী পরিস্থিতিতে একই বছরের আগস্টের শেষদিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।