বিয়ে করছেন মৌসুমী হামিদ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৭:৩২ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এবার বিয়ের পিঁড়িতে বসছেন। বুধবার সন্ধ্যায় হয়ে গেল তার গায়ে হলুদ। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

মৌসুমীর বর আবু সাইয়িদ ঢাকার বাসিন্দা। শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত সাইয়িদ কাজ করেন ক্যামেরার পেছনে। 

আরও পড়ুন: মা হতে চলেছেন মৌসুমী হামিদ

জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা। 

যদিও বিয়ে প্রসঙ্গে তারা দু’জনের কেউই এখনও মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতেই তাদের গায়ে হলুদের একাধিক ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে নব দম্পতিকে শুভকামনা জানাতে দেখা গেছে সহকর্মীদের। 

আরও পড়ুন: ২ কোটি বাজেটের সিনেমার ২৮০ কোটির ঝড়, পেছনে যে গল্প

জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে তাদের দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’।

সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ নামের মৌসুমী হামিদের আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।