সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

Sadek Ali
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২ পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালান। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শুভ ওরফে বিল্লালের শেষযাত্রা থমকে আছে ধর্মপরিচয়ের দ্বন্দ্বে

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশ দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

অভিযানে সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ফুলপুরে সর্বোচ্চ ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান

এ ছাড়া আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।